খাগড়াছড়ির পানছড়িতে ইমন নামে একজনকে গুলি করে হত্যা; লাশ উদ্ধার করেছে পুলিশ

fec-image

খাগড়াছড়ির পানছড়িতে ইমন হেসেন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) ভোরে পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, ভোরের দিকে ইমন হোসেন নামের ঐ যুবক উপজেলার ইসলামপুর এলাকার স-মিলের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী মাহিন্দ্র গাড়ি করে এসে তাকে লক্ষ্য করে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

অভিযোগ আছে, ইমন হোসেন পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের কালেক্টর হিসেবে কাজ করতেন। হত্যাকান্ডের এ ঘটনায় ইউপিডিএফ-মূল’কে দায়ী করা হচ্ছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনা’র সত্যতা নিশ্চিত করে জানান, পানছড়িতে একজন কে গুলি করে কে বা কারা হত্যা করেছে তা এখনো জানা যায়নি। নিহত যুবক কোন সংগঠনের সাথে জড়িত কিনা তা নিশ্চিত করা বলা যাচ্ছে না। তদন্ত করে দেখছে পুলিশ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, খাগড়াছড়ি, গুলি করে হত্যা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন