খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের সোর্স আটক


খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ কামাল উদ্দিন (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি পানছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।
নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টায় কামাল উদ্দিনকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ানপাড়া থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তল্লাশি করে তার কাছ থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফের সোর্স হিসেবে কাজ করার কথা স্বীকার করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্বে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, খাগড়াছড়ি, পানছড়ি
Facebook Comment

















