খাগড়াছড়িতে করোনা ভাইরাস প্রতিরোধে একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি সম্পন্ন  

fec-image

সারা দেশের মতো পাহাড়ি জেলা খাগড়াছড়ির ৩৮ ইউনিয়ন ও ৩টি পৌরসভার ১২৩ কেন্দ্রে করোনা ভাইরাস প্রতিরোধে এক কোটি টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন সনদের মাধ্যমে এ টিকাদান কর্মসূচী সম্পন্ন।

এছাড়া যাদের ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন নেই তারা নিজ ব্যবহৃত মোবাইল নম্বর দিয়েও টিকা নিতে পারছেন। করোনা ভাইরাসের টিকা পাওয়ার জন্য সকাল থেকে প্রতিটি টিকা কেন্দ্রে ছিল মানুষের দীর্ঘ লাইন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি কেন্দ্রে ৩শ জন করে প্রায় ৩৭ হাজার জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের। স্বাস্থ্য বিভাগের ধারণা , এ কর্মসূচীর আওতায় ‘ প্রথম ডোজের জন্য যে টার্গেট করা হয়েছে তা দেয়া গেলে জেলার ৭০ শতাংশ মানুষ করোনাভাইসের টিকার আওতায় আসবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন