খাগড়াছড়িতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
দুলাল হোসেন,খাগড়াছড়ি॥
বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলা রবিবার খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নরেন্দ্র নাথ পোর্দ্দার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।
ফাইনাল খেলায় বালিকাদের মধ্যে সদর উপজেলার ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০গোলে পানছড়ি উপজেলার পূজগাংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
বালকদের খেলায় সদর উপজেলার ভুলানাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১গোলে পানছড়ি উপজেলার উল্টাছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
জেলা পর্যায়ে প্রত্যেক উপজেলা থেকে ২-টি করে মোট ১৬টি দল অংশ নেয়।



















