সংবাদ সম্মেলনে যে কারনে মেজাজ হারালেন বাবর আজম

fec-image

জাতীয় দলে একটা সময় ধারাবাহিক ছিলেন পাক ক্রিকেটার বাবর আজম। ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হতো ডানহাতি এই ব্যাটারকে। তবে সেসব এখন অতীত। কারণ জাতীয় দলে নিয়মিত নন বাবর। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে তিনি আবারও খবরের শিরোনামে। সংবাদ সম্মেলনে সেই বিরাট কোহলির সঙ্গে তুলনামূলক এক প্রশ্নে মেজাজ হারালেন বাবর।

হায়দ্রাবাদ কিংসমেমের বিপক্ষে ম্যাচে ১৪৬ রান তাড়া করতে নেমে বাবর আজম ৩৭ বলে ৪৩ রান করেন। লক্ষ্য ছোট হলেও বাবর থিতু হয়ে ম্যাচ শেষ করে আসতে পারেননি। পেশোয়ার জালমি শেষ বলে ম্যাচ জিতলেও বাবরের আউট ছিল প্রশ্নবিদ্ধ।

সে বিষয় সামনে এনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সরাসরি বলেন, ‘বিরাট কোহলি আপনার মতোই ব্যাটার। কিন্তু তিনি ম্যাচ শেষ করে আসেন যা আপনার মধ্যে দেখা যায় না। মানুষ আপনাদের তুলনা করে, এ বিষয়ে আপনার মতামত কী?’

প্রশ্নটি শুনে দৃশ্যত ক্ষুব্ধ হন বাবর আজম। সাংবাদিককে থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘এসব তুলনা বন্ধ করুন। এই আলোচনাগুলো নিজের কাছেই রাখুন। আমি ম্যাচ শেষ করতে পারি না —এটি আপনাদের ভুল ধারণা।’ বাবর সাফ জানিয়ে দেন যে, কোহলির সঙ্গে তার তুলনা টেনে বিতর্ক তৈরি করার চেয়ে খেলা নিয়ে কথা বলাই শ্রেয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, বাবর আজম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন