খাগড়াছড়িতে মহিলা দলের পৌর কমিটি অনুমোদন : সভানেত্রী-সালেহা বেগম, সম্পাদিকা-কেমি চাকমা

DSCF2400

খাগড়াছড়ি প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, খাগড়াছড়ি পৌর শাখা কমিটি অনুমোদন হয়েছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিতব্য কাউন্সিল ও আলোচনা সভার মাধ্যমে ৭৩ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন পায়। পৌর কমিটির সভাপতি সালেহা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য কাউন্সিল ও আলোচনা সভায় জেলা বিএনপি’র সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে খাগড়াছড়ি পৌরসভা শাখা কমিটিতে সালেহা বেগম সভানেত্রী, কেমি চাকমা সাধারণ সম্পাদিকা  ও শিমা আক্তারকে সাংগঠনিক সম্পাদিকা করে ৭৩সদস্য বিশিষ্ট কমিটি জেলা মহিলা দলের সভানেত্রী শাহানাজ বেগম রোজী ও সাধারন সম্পাদদিকা কুহেলী বেগমের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা, পৌর বিএনপি’র সভাপতি আ: রব রাজা, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস. এম আবু তাহের, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, জেলা তাঁতীদলের সভাপতি আলমগীর মিয়া, জেলা বাস্তহারা দলের সভাপতি মোঃ আলম, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী শাহেদা বেগম, যুগ্ম সম্পাদিকা আকলিমা আক্তার সহ মহিলাদলের পৌর, উপজেলা ও জেলার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা অনুমোদিত কমিটির সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকান্ডে নারীদের সম্পৃক্ততা রয়েছে। জাতীয়তাবাদী মহিলা দল, খাগড়াছড়ি পৌর শাখা জেলা বিএনপি’র সকল কর্মসূচি বাস্তবায়নে  সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন