খালেদা জিয়ার সুস্থতা কামনায় খাগড়াছড়িতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

fec-image

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।

রোববার (২৩ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি শহরের “বৈঠকে” এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, আব্দুর রব রাজা, অর্থ সম্পাদক মুফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্যা মিলন, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসেম ভুঁইয়া, আবুল কাসেম রাসেল সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আকতার সাধারণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল নোমান, সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয়, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব মো. রিয়াসাদ, সদস্য সচিব, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম আনিক ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন