গ্রেনেড হামলার প্রতিবাদে মানিকছড়িতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

fec-image

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮ বছর পূর্তি ও এর প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কলেজ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

রোববার (২১ আগস্ট) সকাল ১১টায় মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে ২০০৪ সালের এ দিনে আ.লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হতাহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এলে আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম,আ.লীগ উপদেষ্টা মো. আতিউল ইসলাম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফরসহ দু’শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

পরে মিছিলটি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে স্থির হয়ে পথসভায় মিলিত হয়। এ সময় কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফরের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমার সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, আ.লীগ সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গ্রেনেড হামলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন