চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রবীণ হকার প্রকাশ নিহত

fec-image

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রকাশ কান্তি ধর (৫৮) নামে প্রবীণ হকার (সংবাদপত্র বিক্রেতা) নিহত হয়েছেন।

রবিবার (১৪ জুলাই) ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত প্রকাশ কান্তি ধর হারবাং ইউনিয়নের ধরপাড়ার হিরণ লাল ধরের ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে পত্রিকা বিক্রির সাথে জড়িত ছিল।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চকরিয়া পৌর শহরের চিরিঙ্গাস্থ সরকারি হাসপাতাল সড়কের সামনে মহাসড়ক পারাপারের সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন ও পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার নিয়ে ভর্তি করা হয়। রবিবার ভোররাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান তিনি।

এদিকে সংবাদপত্র হকার প্রকাশ ধরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চকরিয়া কর্মরত সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। এ ছাড়াও সংবাদপত্র এজেন্ট চকরিয়া সরকারি কলেজের প্রভাষক জিয়াউল হক ভুট্টো ও সংবাদপত্র এজেন্ট রবিউল হোসাইন শারিক, চকরিয়া সংবাদপত্র হকার সমিতির সভাপতি মনির উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন