নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে কাঁপল জামছড়ি গ্রাম

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের বিকট শব্দে কাঁপল জামছড়ি গ্রাম।

রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টায় সীমান্তের ৪৫ ও ৪৬ নম্বর পিলার এলাকায় মিয়ানমার অংশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ছাবের আহমদ।

স্থানীয়রা জানান, রাতে স্থলমাইন বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে।

তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

স্থানীয় আবদুর রশিদ, ছৈয়দ আলম ও গৃহিনী শামশুন্নাহার বলেন, স্থলমাইন বিস্ফোরণের এমন বিকট শব্দ বিগত কয়েক মাসে তারা শোনেনি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়িস্থ ১১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেলের সাথে ফোন ও ক্ষুদে বার্তা পাঠালেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন