চকরিয়ায় বাড়ির গাছ থেকে বড়ই পাড়তে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু


কক্সবাজারের চকরিয়া পৌরসভার জালিয়াপাড়া গ্রামে বাড়ির উঠানের গাছ থেকে বড়ই পাড়তে গিয়ে মীর মোহাম্মদ সাইমন (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে গাছ থেকে পড়ে ওই শিক্ষার্থী আহত হলেও এদিন রাত আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন শিশুটি।
শিশু সাইমন চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া গ্রামের ফারুকুজ্জামান সবুজের ছেলে এবং স্থানীয় আল ইয়ামিন মাদরাসার প্রথম শ্রেণীতে পড়তো।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর রেজাউল করিম।
তিনি বলেন, শুক্রবার দুপুরে বাড়ির উঠানের গাছে রবই পাড়তে উঠে সাইমন। এ সময় হঠাৎ গাছ থেকে পড়ে গেলে গুরুতর আহত হয় শিশুটি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন।
তিনি বলেন, ঘটনার দিন রাত আনুমানিক আড়াইটার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইমন। শিশু মাইমনের মুত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

















