চকরিয়ায় যুবলীগ নেতা খুন
স্টাফ রিপোর্টার, কক্সবাজার :
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরেজপুর-মানিকপুর ইউনিয়ন বাজারে যুবলীগের এক নেতা খুন হয়েছে। তার নাম আবু বক্কর (৩৮)। তিনি ওই এলাকার নাজির হোসেনের পুত্র এবং উপজেলা যুবলীগ নেতা। মঙ্গলবার রাত ৮ টার দিকে অস্ত্রধারীরা তাকে কুপিয়ে হত্যা করে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, “মুখোশ পরিহিত একদল অজ্ঞাত অস্ত্রধারী তাকে আকস্মিকভাবে কুপিয়ে হত্যা করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে বা কারা হত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।”
Facebook Comment



















