চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

খুন

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রবাস ফেরত স্বামীর দা’র কোপে রোজিনা আকতার (৩০) নামে এক স্ত্রী খুন হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার সকালে উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী মকছুদ আলমকে (৪০) আটক করেছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, ঘাতক মকছুদ আলম কিছুদিন আগে ওমান থেকে দেশে ফিরেন। তার পরিবার বলছে, মাঝে মধ্যে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মঙ্গলবার সকালেও মানসিক ভারসাম্য হারিয়ে স্ত্রীর ওপর হঠাৎ হামলে পড়ে। ওই সময় স্ত্রী রোজিনা আকতারকে দা দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। স্ত্রীকে বাঁচাতে মকছুদ আলমের ছোট ভাইয়ের স্ত্রী এগিয়ে আসলে তাকে কুপিয়ে জখম করে মকছুদ। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যরা রোজিনা আকতারকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে ডাক্তার রোজি আকতারকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয়রা মকছুদ আলমকে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

আহত মকছুদের ছোট ভাইয়ের স্ত্রীর নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন