ধ্রব সংস্কৃতি পরিষদের

চন্দ্রঘোনায় বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ

fec-image

ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীন কাপ্তাই সাংস্কৃতিক ত্রি- ধা নৃত্য একাডেমি এবং মনোরঞ্জন আর্ট স্কুলের বার্ষিক সঙ্গীত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুল সংলগ্ন মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে সাংস্কৃতিক একাডেমির সভাপতি প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।এতে প্রধান উপস্থিত থেকে পুরস্কার ও সনদ বিতরণ করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত শিক্ষক ওস্তাদ রাজেশ সাহা।

বিশেষ অতিথি বক্তব্যে রাখেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের চেয়ারম্যান মহিউদ্দিন রোকন, প্রধান শিক্ষক রবিউল হোসেন মামুন, ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সাবেক ওটি কর্মকর্তা অনুপ বিশ্বাস।

এর আগে ত্রি- ধা নৃত্য একাডেমির পরিচালক সঙ্গীতা দত্ত এনির পরিচালনায় নৃত্যানুষ্ঠান এবং বাচিক শিল্পী তামান্না ইসলাম তান্নির পরিচালনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা। এসময় অভিভাবক এবং সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন