চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর মতিপাড়া ৪ নং ওয়ার্ডের চন্দ্রঘোনা ও রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে বৃহস্পতিবার সকাল ৬ টা হতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান, অতিবৃষ্টির ফলে রাতের যেকোনো সময় এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে।

এদিকে সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বলেন, চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যান বাহন বিকল্প পথ হিসাবে ডংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন