Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

ছোট ভাইকে হত্যাকারী সেই বড় ভাই গ্রেফতার


কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফে ভাবির সাথে পরকীয়ার জেরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছিল ছোট ভাই। ছোট ভাইকে জবাই করে হত্যাকারী সেই বড় ভাই ফরিদ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার(২ অক্টোবর ) সকালে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় বাড়িতে স্ত্রীর সাথে পরকীয়ার জেরে আপন ছোট ভাই ঈসমাইলকে (২৮) হত্যা করে মেজ ভাই ফরিদ উদ্দিন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসধমব (ওসি) রনজিত কুমার বড়–য়া বলেন, ছোট ভাইকে হত্যার ঘটনায় আরেক বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এই মামলায় মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন