Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

জনসচেতনতা বৃদ্ধিতে মাটিরাঙ্গায় নিরাপদ খাদ্য দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সারা দেশের ন্যায় প্রথমবারের মতো পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে সহকারী কমিশনার (ভুমি) ও মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু। মো. বেলাল হোসেন‘র সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার এিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা ও খাদ্য ব্যবসায়ী মো. আব্দুর রব প্রমুখ বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা রূপম চাকমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তাদের সচেতন করতেই সরকার ২ ফেব্রুয়ারিকে নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করেছে উল্লেখ করে বক্তারা বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াজাতকরণ, মজুদ, সরবরাহ ও বিপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের মূল উদ্দেশ্য। নিরাপদ খাদ্য খেলে স্বাস্থ্য ও শরীর সুস্থ থাকবে উল্লেখ করে তিনি বলেন, আমরা প্রতিদিন যে খাদ্য গ্রহণ করি তা যেন নিরাপদ হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

বক্তারা স্থানীয় বাজারে নিরাপদ খাদ্যের বড় অভাব উল্লেখ করে বলেন, স্থানীয় ভোক্তারা বিক্রেতাদের কাছে জিম্মি হয়ে আছে। স্থানীয় বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবসায়ীদের জিম্মিদশা থেকে ভোক্তাদের মুক্তি দানের দাবি করেন বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন