বান্দরবানে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাহসহ চারজন আটক

fec-image

বান্দরবানে র‌্যাবের অভিযানে অভিনব কৌশলে পেটের ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারীর অন্যতম হোতাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে প্রেসব্রিফিং মাধ্যমে এতথ্য জানান বান্দরবান র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ১৫) এর স্কোয়ার্ডলিডার মো: মেহেদী আলম।

আটককৃতরা হলেন, জিয়াউর রহমান (৩৫, মোঃ সাকের (২৮), আবু তৈয়ব (৩৫),জাফরমিয়া (৪০)।

র‍্যাবের তথ্য মতে, মাদকের একটি বিশাল চালান গোপনে কক্সবাজার যাত্রীবাহী ছন্দবেসে বাসে করে বান্দরবান-চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন স্থানে বহন করে নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ একটি টিম অভিযান চালানো হয়। এসময় মহাসড়কে ঠাকুরদিঘী বাজার সংলগ্ন টাইম ক্যাফ রেস্টুরেন্ট এর সামনে  হানিফ পরিবহনের চারজনকে সন্দেহ ভাজন হিসেবে সনাক্ত করে।

র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাদের পেটে ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তাদেরকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গিয়ে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক ইনভেস্টিগেশন ও পরবর্তী এক্স-রে রিপোর্ট পর্যালোচনা করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ করে তাদের পেট থেকে ইয়াবা ট্যাবলেট পায়ুপথে নির্গত মল থেকে ২১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মূলত এই কাজের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কায়দায় পেটের ভিতর করে সাধারণ যাত্রী পরিবহনের আড়ালে এই বিশাল মাদকের চালানটি পাচার করছিল

র‍্যাব ১৫ স্কোয়ার্ডলিডার মো: মেহেদী আলম বলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় মাদক, অপহরণ, খুন, ডাকাতি, ছিনতাই ও চাদাবাজিসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, র‌্যাব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন