টানা অবরোধ ও হরতালের কারণে টেকনাফ জ্বালানী তেল শূন্য

pumplead

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ :

বিরোধী দলের টানা অবরোধের কারণে টেকনাফ উপজেলায় জ্বালানী তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে টেকনাফে জ্বালানী তেল সংকট হলেও গতকাল ছিলো চরম অবস্থা। টেকনাফে কোথাও তেল পাওয়া যায়নি বলে জানা যায়। বুধবার থেকে কয়েকটি তেলের পাম্প বন্ধ করে ফেলা হয়েছে। এছাড়া অনেক নৌযান জ্বালানী তেল না পেয়ে সাগরে যেতে পারেনি বলে জানা যায়।

কয়েকটি তেলের পাম্পে গিয়ে দেখা দেখা যায়, সেখানে অন্যান্য দিনের তুলনায় তেল নিতে আসা যানবাহনের সংখ্যাও কম। এছাড়া  বিভিন্ন স্থানে খুচরা তেল বিক্রেতারাও তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। নাফ ভিউ পাম্পে জ্বালানী সংকটের কারণে বিকাল ৫টা হতে পাম্প বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। জানা যায়, উক্ত পাম্পে তেল মজুদ রেখে খুচরা পর্যায়ে বিক্রি করা হতো। কিন্তু টানা অবরোধে তারা কোনভাবেই তেল আনতে পারছে না।

এদিকে তেলের পাম্পগুলোতে তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যানবাহন চালকরা। অনেক চালক তেল না পেয়ে গাড়ি চালানো বন্ধ রেখেছে বলে জানা যায়। হঠাৎ করে পেট্রোল পাম্পে জ্বালানী তেলের সংকট দেখা দেয়ায় তেল চালিত পরিবহনগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনেকেই বেশি দামেও তেল না পেয়ে ফিরে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক চলাচল। এদিকে গ্যাসের সংকটও বিরাজ করছে বলে ব্যবসায়ীরা জানান।

পরিবহণ চালকরা জানান, গতকাল থেকে পেট্রোল পাম্পে কোন ধরণের তেল পাওয়া যাচ্ছেনা। প্রতিটি পাম্প জ্বালানী তেল শূন্য হয়ে গেছে। তেল না থাকায় যানবাহন চলাচলও কমে এসেছে। আরো কয়েক দিন অবরোধ থাকলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। অল্প কেরোসিন পাওয়া গেলেও ডিজেল, অকটেন ও পেট্রোল মিলছে না।

ব্যবসায়ীরা জানান, টানা অবরোধের কারণে তেল আনতে পারছিনা। অনেক গাড়ি চালকরা এখানে এসে ঝগড়া করছে তেল না পাওয়ার কারণে। সামনে আরো কয়েকদিন অবরোধের একই অবস্থা বিরাজ করবে। এছাড়া অবরোধ না থাকলেও তেল আনতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। ঝুঁকিও থাকে। কখন কি হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন