Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে গুড়িয়ে দেয়া হচ্ছে ইয়াবা গডফাদারদের প্রাসাদ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

ইয়াবার রাজধানী টেকনাফে গডফাদারদের ধরতে ‘অ্যাটাকিং অ্যাকশন’ অভিযান শুরু করেছে পুলিশ। এ অভিযানের নতুনত্ব হলো ইয়াবার সন্ধান পাওয়া গডফাদারদের প্রাসাদতুল্য বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়া হচ্ছে।

জানাগেছে, টেকনাফে ইয়াবার গডফাদারদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গডফাদারদের ধরতে অভিযানের পাশাপাশি গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের সুরম্য ‘প্রাসাদ’।

গত দুই দিনে টেকনাফের একাধিক শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর এরকম সুরম্য ভবন গুড়িয়ে দিয়য়েছে পুলিশ।

টেকনাফ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, টেকনাফ থেকে ইয়াবা ব্যবসায়ীদের নির্মূল করার শপথ নিয়েই আমি কাজ শুরু করেছি।

টেকনাফের ইয়াবা গডফাদারদের নির্মূলের জন্য যা যা করার প্রয়োজন সবকিছুই করা হবে। ওসি বলেন, গডফাদাররা যতই শক্তিশালী হোক, কাউকেই ছাড় দেয়া হবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন