টেকনাফে পুলিশের ১৬ হাজার পিচ ইয়াবাসহ আটক-১

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান,টেকনাফ:

টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ নুরুল হক নামে এক ব্যক্তিকে আটক করে। সে উখিয়া উপজেলার বালুখালী গ্রামের ছৈয়দ আলমের পুত্র। টেকনাফ থানার এএসআই শরীফুল ইসলাম জানান, ইয়াবার একটি বড় ধরণের চালান কৌশলে পাচার করার গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগস্ট সকালে চান্দেঁর গাড়ি জীপ ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে জীপ গাড়িটি টেকনাফের নাইট্যংপাড়া গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পানিতে পড়ে যায়।

তথ্যদাতার সূত্র মতে জীপের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পার্টস (কার্টিন সেফ) খূলে টেকনাফে নিয়ে এসে ওয়ার্কসপে গিয়ে কেটে ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করে। তিনি ইয়াবা ট্যাবলেটের পরিমাণ ১৬ হাজার বলে সংবাদকর্মীদেরকে জানান। তবে সবার মূখে মূখে ছড়িয়ে পড়েছে ইয়াবার সংখ্যা আরও কয়েকগুণ বেশি ছিল। এ ব্যাপারে সত্যতা জানার জন্য পরবর্তীতে অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ অফিসারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তা সত্য নয় দাবী করেন এবং ২৪৬৩ নং চান্দেঁর গাড়ি জীপটি ও জব্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন