টেকনাফে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে যুবলীগের হামলা : আহত ৩০

001

উপজেলা প্রতিনিধি, টেকনাফ :

টেকনাফে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে যুবলীগ হামলা করেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪ রাউন্ড গুলি চালিয়েছে।  ঘটনাটি ঘটে টেকনাফ পানবাজারের আলী উল্লাহ শপিং কমপ্লেক্স এলাকায় আজ সোমবার বিকাল ৫ টার দিকে।

ঘটনাস্থল ঘুরে জানা যায়, টেকনাফ উপজেলা বিএনপি শান্তিপূর্ণ মিছিলের বের করে শেষ করার পূর্ব মুহুর্তে টেকনাফ পৌর যুবলীগের আর একটি হরতাল বিরোধী মিছিল বের করে। এতে বিএনপির মিছিলোত্তর সমাবেশ বক্তব্য রাখার সময় ইট-পাটকেল ছুড়ে। এসময় ৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে টেকনাফ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বাবলু অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪ রাউন্ড গুলি চালিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন