টেকনাফে ৪৪৭ ক্যান বিদেশি বিয়ার জব্দ

fec-image

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৪৭ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে এসব বিয়ার জব্দ করা হয়।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় জালিয়াপাড়ার প্যারাবনের পাশে সন্দেহজনক কয়েকজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করতে দেখে কোস্ট গার্ড। তাদের থামার সংকেত দিলে তারা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায় । পরবর্তীতে কোস্টগার্ডের সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের বস্তা থেকে ৪৪৭ ক্যান বিদেশি বিয়ার জব্দ করে।

কোস্ট গার্ডের পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কাজি আল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ, বিয়ার জব্দ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন