ট্রাভেল এজেন্সির বিষয়ে সতর্ক করলো সরকার

fec-image

দেশে ব্যবসা পরিচালনার জন্য ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে সরকার।

বলা হয়েছে, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকারের নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সব এয়ারলাইন্স, সর্বসাধারণ ও সম্মানিত গ্রাহকদের বিশেষভাবে অনুরোধ করা হলো।

রোববার (১৪ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ‘বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩’ অনুযায়ী দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য নির্ধারিত কর্তৃপক্ষের নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এই নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু প্রতিষ্ঠান নিবন্ধন ব্যতিরেকে অথবা নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে। সম্মানিত গ্রাহকরা বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন।

এসব অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ এজেন্সির ব্যবসা পরিচালনা আইনত দণ্ডনীয়। এ সংক্রান্ত কোনো তথ্য/অভিযোগ পাওয়া গেলে দায়ী ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে।

নিবন্ধন যাচাই:
যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনা বা ট্যুর প্যাকেজ বুকিং দেওয়ার আগে উক্ত প্রতিষ্ঠান নিবন্ধিত কি না এবং নিবন্ধনের মেয়াদ আছে কি না, তা ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম এর এজেন্সির তথ্য যাচাই বক্স থেকে যাচাই করে নিতে হবে।

আর্থিক লেনদেনে সতর্কতা: অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে আকাশপথে ভ্রমণ বা ট্যুর সংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন ও সেবা গ্রহণ করা যাবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন