থানচিতে সামাজিক সংহতি ও সংঘাত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

fec-image

পার্বত্য চট্টগ্রামে সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্য ইকোসিস্টেম পুনরুদ্ধার লক্ষ্যে সামাজিক সংহতি ও সংঘাত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা বান্দরবানের থানচিতে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টা থানচি উপজেলা পরিষদ, হল রুমের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন সংস্থা United Nations Development Programme (ইউএনডিপির) যৌথ প্রকল্পের তত্ত্বাবধানের বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনের কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ – আল-ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান,পার্বত্য চট্টগ্রামে সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্য ইকোসিস্টেম পুনরুদ্ধার সহ দারিদ্র্য দূরীকরণ, অসমতা ও বর্জ্যতা হ্রাস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে সহায়তা করা, শাসনব্যবস্থা ও জবাবদিহিতা শক্তিশালীকরণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, সমতার ভিত্তিতে অর্থনৈতিক রূপান্তর

এবং উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং পার্বত্য অঞ্চলের নাগরিকদের জন্য জীবনযাপনের অবস্থা সৃষ্টি করতে প্রযুক্তিগত পরামর্শ, এবং কার্যকর পদক্ষেপ নিয়ে বাংলাদেশে ইউএনডিপি দারিদ্র্য বিমোচন, ডিজিটালাইজেশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছেন সংস্থাটি।

কর্মশালায় ইউএনডিপি এর প্রকল্প কর্মকর্তা স্টিফ ত্রিপুরা সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা,থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো,তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা,ইউএনডিপি এর প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন প্রমূখ। কর্মশালায় উপজেলা অর্ধশতাধিক মূল প্রকল্প স্টেকহোল্ডাররা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন