দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ


রাঙামাটি জেলার দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাঙামাটি জোনের আওতাধীন কাউখালী সেনা ক্যাম্প।
সোমবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় কাউখালী উপজেলার কাশখালী, কচুখালী এবং নাইল্যাছড়ি এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় ১৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
সেনা জোন সূত্রে জানা যায়, উক্ত কর্মসূচিতে এলাকার অসহায় ও দুস্থ জনসাধারণ উপকৃত হবে বলে সকলে মনে করেন। ভবিষ্যতে রাঙামাটি জোন কর্তৃক এই প্রয়াস অব্যাহত থাকবে বলেও জানা যায়।
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, শীতবস্ত্র বিতরণ
Facebook Comment

















