নতুন ট্রানজিট জেটি থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

fec-image

টেকনাফ পৌরসভার নতুন ট্রানজিট জেটি এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

৮ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে গোপন সংবাদে টেকনাফে কর্মরত কোস্টগার্ড সদস্যরা একটি অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহ ভাজন এক ব্যক্তির শরীর তল্লাশী করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।
ধৃত কারবারি হচ্ছে, কামাল হোসেন (৪৮)।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের দায়িত্বরত ইনচার্জ লে. কমান্ডার আমিরুল ইসলাম বলেন,
মিয়ানমার থেকে কৌশলে ইয়াবা নিয়ে এদেশে অনুপ্রবেশ করছে। পাচার প্রতিরোধ করার জন্য কোস্টগার্ড সদস্যরা নাফনদি ও সাগর উপকুলীয় সীমান্তের বিভিন্ন পয়েন্টে সক্রিয় ভুমিকা পালন করে যাচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবাসহ, মাদক ব্যবসায়ী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন