টেকনাফে ইয়াবাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ


টেকানাফের শীলখালি চেকপোষ্টে ইয়াবাসহ এক মাদক কারবারী মোটরসাইকেল আরোহীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ।
টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর ডেইল পাড়ার কাজী আব্দুর রহমানের ছেলে পুরাতন রোহিঙ্গা মোহাম্মদ ইয়াহিয়া (৫৫)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজিবির তথ্যমতে, টেকনাফ থেকে মোটর সাইকেলযোগে কক্সবাজারগামী Suzuki Gixxer SF এর পিছনের মাটগার্ডের ভেতর অভিনব কৌশলে প্লাস্টিকের চারটি প্যাকেটে এই বিপুল ইয়াবা লুকানো ছিল। আটক ব্যক্তি এর নাম মোহাম্মদ ইয়াহিয়া (৫৫), যিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে অধিকমূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) বলেন, আমাদের সৈন্যরা সীমান্তে দিনরাত প্রহরায় তৎপর থেকে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। প্রতিকূল আবহাওয়ায়ও আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি। ভবিষ্যতেও এসব অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান,আটককৃত ইয়াবা, মোটরসাইকেল ও আসামিকে নিয়মিত মামলার ভিত্তিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

















