নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ আদালতে পেট্রোল পাম্প সহ বিভিন্ন দোকানে জরিমানা

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১২টার দিকে বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।

ইসমাত জাহান ইতুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মুস্তাক আহমেদের পেট্রোল পাম্পসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা না রাখা, ভেজাল পণ্য বিক্রি ও লাইসেন্স সংক্রান্ত অনিয়মের অভিযোগে তেলের পাম্পে ১০ হাজার টাকা, ৬ জন সবজি ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা, ৭টি মুরগীর দোকানে ১৪ হাজার টাকা ও ১টি ফলের দোকানে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ। জনসাধারণের মতে, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ভোক্তারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন