নাইক্ষ্যংছড়িতে ১ লাখের বেশি বার্মিজ ইয়াবা জব্দ করল বিজিবি

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) আবারও বড় ধরনের মাদকবিরোধী সাফল্য অর্জন করেছে। জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) সন্ধ্যা পৌনে ৮টার দিকে সীমান্ত পিলার ৪৭/৩ এস-এর আনুমানিক ২০০ গজ ভেতরে কাজু বাদাম বাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাকারবারীরা মায়ানমার থেকে ইয়াবার একটি চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে।

ধাওয়া খেয়ে চোরাকারবারীরা ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০টি কার্টনে থাকা মোট ১লাখ ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ৯৯ হাজার ৭৯২ পিস খয়েরি রঙের এবং ৯৯৮ পিস সবুজ রঙের ইয়াবা ছিল। জব্দকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা।

এর আগে গত বুধবার (১৮ জুন) একই এলাকায় ১ লাখ ৪৫ পিস ইয়াবা জব্দ করে ১১ বিজিবি।

১১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন