নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাগান ভাংচুর ও দোকান লুট

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পশ্চিম বাইশারী এলাকায় ১৯ জুলাই রাত দেড়টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ৫/৭ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ একজন স্থানীয় সংবাদকর্মীর বাগান ভাংচুর ও দোকান লুটপাট করার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ওই সাংবাদিক বিষয়টি থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগের জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত সংবাদকর্মীর নাম আবদুল হামিদ। বাগান ভাঙচুর ও দোকান লুটের প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তারা বাসায় ফেরার পথে দেখতে পান আবদুল হামিদের কলা বাগানের ভিতর কিছু লোকজন বেড়া ভাংচুর ও দোকান ঘরে লুটপাট চালাচ্ছে। ওই সময় তারা এগিয়ে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা পিছু নিলে বাইশারী বাজার সংলগ্ন ব্রীজের পাশে গিয়ে সন্ত্রাসীরা দা হাতে নিয়ে কুপিয়ে হত্যার হুমকি ও ভয় দেখায়।

ওই সময় সন্ত্রাসীদেরকে তারা চিনতে পারে বলে জানায়। তারা হলো আবু হেনা মোস্তফা কামাল, তার পিতা নুরুল বশর, চাচা নুরুল আলম খলিফা ও তার ছেলে তুহিনসহ অজ্ঞাত নামা আরো ৩ জন।

বিষয়টি ক্ষতিগ্রস্ত ওই সংবাদকর্মী স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন