বান্দরবান বিশ্ববিদ্যালয়

নিজস্ব উদ্ভাবনে সিএসই বিভাগের ওয়েবসাইট উদ্বোধন

fec-image

আধুনিক প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। সাইটটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। নতুন এই ওয়েবসাইট শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা একাডেমিক তথ্য, গবেষণা কার্যক্রম, প্রজেক্ট ও বিভিন্ন প্রযুক্তিগত রিসোর্স সহজেই পাবে।

শনিবার বান্দরবান বিশ্ববিদ্যালয় কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রফেসর, মহিবুল্লাহ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন।

ওয়েবসাইট উদ্ভাবনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থী ইয়াসিন আরাফাত শাহীন, উহাই মং মারমা তারা বলেন, এই প্রথম নিজেদের উদ্যাগে ওয়েব সাইট তৈরি করা হয়েছে। নতুন এই ওয়েবসাইট শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা একাডেমিক তথ্য, গবেষণা কার্যক্রম, প্রজেক্ট ও বিভিন্ন প্রযুক্তিগত রিসোর্স সহজেই পাবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা আরও বিকাশ করতে পারবে এবং প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

তারা বলেন, এই ওয়েবসাইট আমাদের বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ বাড়াবে।

অনুষ্ঠান শেষে সিএসই বিভাগে নতুন শিক্ষার্থীদের বরন করে নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন কো- অর্ডিনেটর, আমীর সাদাতসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন