‘পরিবেশের বিপর্যয় ঠেকাতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই’

fec-image

বাংলাদেশের উন্নয়নের পথে জলবায়ু পরিবর্তন অভিযোজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপি যৌথ আয়োজনে জেলা প্রশাসনের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশ জনবহুল দেশ। এখানে জমির পরিমাণ কম। রাঙামাটি পাহাড়ি জায়গা। সমতল ভূমি কম। জীবনের তাগিদে মানুষ পাহাড়ে বসতি গড়ে তুলেছে। কিন্তু পরিবেশের কথা মাথায় রেখে আমাদের সচেতন হতে হবে। কারণ খরা মৌসুমে এখানে কূয়া এবং ঝর্ণার পানি শুকিয়ে যায়। মানুষ কাপ্তাই হ্রদের পানি পান করে অসুস্থ হয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো ঘটছে।

বক্তারা আরও বলেন, আগে মানুষ কাপ্তাই হ্রদের পানি পান করতো এবং নিত্য প্রয়োজনে ব্যবহার করতো। বর্তমানে হ্রদের পানি দূষিত হয়ে গেছে। হ্রদের পাড়ের বাসিন্দারা বর্জ্যগুলো হ্রদের পানিতে ফেলছে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই বলে বক্তারা জানান।

বক্তারা এসময় পরিবেশ সুরক্ষায় বন উজাড় রোধ এবং পরিবেশবান্ধব বৃক্ষরোপণের জন্য কর্মশালায় অনুরোধ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মোবারক হোসেন।

পরিবেশ অধিদপ্তরের এসডি পাথওয়েজ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খালেদ হাসান এর সভাপতিত্বে এসময় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আছমা, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম এরিয়া ডিরেক্টর জমির উদ্দিন, ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার মোবারক হোসেন সাজিদ, আইসিটি ইন অ্যাডমিন অ্যাসোসিয়েট আরিফুল ইসলাম শাহ, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অ্যাসোসিয়েট রাবেয়া বেগম এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শাকিলা ইসলাম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জলবায়ু, পরিবেশ, মন্ত্রণালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন