পানছড়িতে গাঁজাসহ একজন আটক


খাগড়ছড়ির পানছড়িতে পাঁচশত গ্রাম গাঁজাসহ আবদুস সাত্তার (৫৮) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরস্থ নিজ টিনসেড বসত ঘর থেকে তাকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক সাত্তার উপজেলার মৃত হোসেন মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে আবদুস সাত্তারকে গাঁজাসহ আটক করে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।
ঘটনাপ্রবাহ: নিজস্ব প্রতিবেদক, পানছড়ি
Facebook Comment

















