Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পানছড়ি আ’লীগ উপদেষ্টার পরিবারকে এমপি’র আর্থিক সহায়তা প্রদান

B K PIC

শাহজাহান কবির সাজু, পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ১নং লোগাং ইউপির লোগাং শান্তিনগর গ্রামের প্রয়াত মো: জুনাব আলীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংসদ সদস্যর পক্ষে এ সহায়তা তুলে দেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব। জুনাব আলীর জামাতা আবুল হোসেন ভুইয়া এ সহায়তা গ্রহণ করেন।

বিজয় কুমার দেব এ প্রতিবেদককে জানান, আওয়ামী লীগের এই প্রবীণ নেতা গত শুক্রবার মারা যায়। সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এ খবর পাওয়ার সাথে সাথে তার পরিবারের জন্য দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেন তা আজ তার পরিবারের সদস্যর হাতে তুলে দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন