পেকুয়ায় নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

fec-image

নার্সিং অফিসারদের নিয়ে বৈষম্য ও প্রতিহিংসামূলক জঘন্য কটুক্তির অভিযোগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী কক্সবাজারের পেকুয়ায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সিং ও মিডওয়াইফারি অফিসারগণ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নার্সিং অফিসার ইনচার্জ উম্মে বিলকিছের সার্বিক দিকনির্দেশনায় এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন নার্সিং অফিসার ইছমত জাকিয়া, নার্সিং অফিসার মাহবুব আলম, নার্সিং অফিসার জান্নাতুল ফেরদৌস, নার্সিং অফিসার রুমা দত্ত, নার্সিং অফিসার চমক আরাসহ অন্যান্য নার্সিং ও মিডওয়াইফারি অফিসারগণ।

এসময় তারা বলেন, নার্সিং অফিসারদের নিয়ে বৈষম্য ও প্রতিহিংসামূলক জঘন্য কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগের পাশাপাশি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলে প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের যৌক্তিক দাবী জানাচ্ছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন