Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পেকুয়ার বারবাকিয়ায় দীর্ঘ ১২ বছর ধরে বিদ্যুৎ বঞ্চিত একটি গ্রাম

বিদ্যুত

এম.জুবাইদ, পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা গ্রামের দক্ষিণ পূর্ব অংশের একটি গ্রাম দীর্ঘ ১২ বছর যাবৎ বিদ্যুৎ থেকে বঞ্চিত রয়েছে। বিশেষ করে ওই ইউনিয়নের বারবাকিয়া বাজার থেকে এবিসি আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত প্রায় সহস্রাধিক লোকজনের বসবাস করে আসছে।

তথ্য সূত্রে জানা যায়, ২০০৩ সালের দিকে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ ওই এলাকায় খুঁটি স্থাপন করে বিদ্যুতের লাইন প্রদান করে। এলাকার একজন লোক বেআইনীভাবে বিদ্যুৎ ব্যবহার করায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই এলাকায় স্থাপিত ট্রান্সফরমারটি তুলে নিয়ে যায়। এরপর থেকে দীর্ঘ ১২ বছর যাবৎ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যুৎ প্রদান করে নি।

ওই এলাকার নুরুল আবছার জানান, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ট্রান্সফরমারটি তুলে নিয়ে যাওয়ার পর পরবর্তীতে এলাকার দুষ্ট লোকজন বিদ্যুতের খুঁটি থেকে তাঁরও চুরি করে নিয়ে যায়।

এলাকার লোকজনের অভিযোগ, পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় পল্লী বিদ্যুতের সরবরাহ থাকলেও এবং আমাদের এলাকায় প্রায় ৩০টি বৈধ মিটার থাকলেও বিদ্যুৎ প্রদান না করায় চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকার জনগণ। এলাকার জনগণের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে অনেকবার যোগাযোগ করা হলেও কোন কাজই হচ্ছে না। এ ব্যাপারে এলাকাবাসী পল্লী বিদ্যুতের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন