পেকুয়ায় শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় এক শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি দিয়েছে এক অপরাধী চক্র। নিয়ে ওই শিক্ষিকার জীবনের নিরাপত্তা চেয়ে অপরাধী চক্রকে আসামী করে থানায় জিডি করে। যার নং ৬৯। জিডি সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা আব্দুল হামিদ সিকদার পাড়া এলাকার মাস্টার ইউনুচের মেয়ে ও সুতাচুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাফিসা নুর দীনা জিডিতে উল্লেখ করেছেন।
এলাকার মৃত আহমদ হোছেনের পুত্র ওমান প্রবাসী আবদুল্লাহর ইন্ধনে পৈত্রিক জায়গা সম্পদের বিরোধের রেশ ধরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গত এক বছর পূর্বে তার বড় ভাই কলেজ শিক্ষক ফরহাদকে অস্ত্রধারী সন্ত্রাসী ও ভাড়াটিয়া ডাকাতের মাধ্যমে নির্মমভাবে নির্যাতন করে প্রাণে হত্যা করে। ঘটনার দিন ওই শিক্ষিকাকে হত্যার চেষ্টা করে।
ওই ঘটনা নিয়ে থানায় হত্যা মামলা রেকর্ড হওয়ায় পর থেকে অনেক দিন নিরব থাকলেও এখন জামিনে মুক্ত হয়ে এলাতায় এসে ওই শিক্ষিকা বাড়ি থেকে কর্মস্থল সুতাচুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই সাথে তার বিরুদ্ধে অপপ্রচার চালায়। জোরপূর্বক তুলে অপহরণ করার এবং শারীরিক নির্যাতনসহ প্রাণে হত্যাসহ লাশ গুম করার হুমকি দেয়। জীবনের নিরাপত্তা চেয়ে ওই স্কুল শিক্ষিকা দীনা বাদী হয়ে মঙ্গলবার একই এলাকার ইলিয়াছের পুত্র নুরুল আবচারসহ ৫ কে আসামী করে থানা জিডি করেছেন।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি জিয়া মো. মোস্তাফিজ ভূইয়া জানান তদন্তপূর্বক দোর্ষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















