ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে যা বললেন মিষ্টি জান্নাত


সিনেমায় নিয়মিত না হলেও সারা বছর জুড়েই আলোচনায় থাকেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। এবার সামাজিক মাধ্যমে এই নায়িকার একটি পোস্ট ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। যেখানে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে মিষ্টি জান্নাত তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, ‘ভাই, আমার তো এত জ্বালা নাই, তোমাদের এত জ্বালা কেন? ফাইনালি আমাদের মার্কেটিংয়ের কৌশল কাজে লাগছে। আর যেখানে সমস্ত প্রোগ্রাম আমার পরিকল্পনায় করা, সেখানে তোমরা যারা এসেছিলে, তারা আমার পরিকল্পনায়ই এসেছিল।’
স্ট্যাটাসে কিছু প্রশ্নও তুলে তিনি উল্লেখ করেন, অনেকেই ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ ও ‘প্রধান অতিথি’ হিসেবে দায়িত্বের পার্থক্য বোঝে না। তার মতে, প্রধান অতিথি হতে হলে যোগ্যতা থাকতে হয় এবং সাধারণত গুরুত্বপূর্ণ ভি.ভি.আই.পি. ব্যক্তিরাই এ দায়িত্ব পান। যদিও স্পষ্ট করেননি কাকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করছেন।
মিষ্টি জান্নাত সতর্কবার্তাও উচ্চারণ পোস্টে বলেন, ‘কিছু ছোটলোক নায়িকার পা চাটা কুকুরগুলো এসব ছড়িয়ে লাভ হবে না; যার সাথে ছড়াচ্ছে সে আমার ব্যবসায়ীক পার্টনার এবং আমার বন্ধু। সুতরাং যারা এটি করছে, তারা ভবিষ্যতে সংশ্লিষ্ট কোম্পানিতে থাকতে পারবে না। মাথায় রাখুন।’
পারিশ্রমিক প্রসঙ্গে তিনি জানান, একজন প্রধান অতিথি এক ঘণ্টার জন্য উপস্থিত হলে যে পারিশ্রমিক দিতে হয়, সেই অর্থে সো কল্ড ৫ জন ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা সম্ভব।

















