বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

fec-image

বগুড়া সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের একটি শাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) দিবাগত রাতের কোনো একসময় এই লুটের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক মো. শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. শাহিনুজ্জামান জানান, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। বুধবার বিকেলে ব্যাংকে কর্মরতরা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এসে তারা ব্যাংকে রাখা সিন্দুক কাটা দেখেতে পেয়ে পুলিশে খবর দেন৷

প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা লুটের হিসাব নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন