Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত

ভূমিকম্প

স্টাফ রিপোর্টার:

আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. জাকির হোসেন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ সময় বিকেল তিনটা ৯ মিনিট ৩১ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে দুই হাজার ৩১১ কিলোমিটার দূরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে।

আবহাওয়াবিদ জাকির হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭ দশমিক ৬, যা শক্তিশালী ভূমিকম্প।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন