বাকলাই সেনা ক্যাম্পের মানবিক সহায়তা পেল শতাধিক পরিবার


বান্দরবানে থানচি ও রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকার গতব ছরে কুকি চিনের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ঘরছাড়া হয় বম সম্প্রদায়ের শতাধিক পরিবার। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ৯ মাস পর নিজ বাড়িতে ফিরে আসে পরিবারগুলো।
ফিরে আসা পরিবারগুলোর মাঝে সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা সময় প্রাতা বম পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ, ঢেউটিন, শীতবস্ত্র কম্বল বিতরণ করে বাকলাই সেনা ক্যাম্প।
বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানের ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পরিচালনা থানচি ও রুমা দুই উপজেলা মাঝামাঝি স্থানের প্রাতা বম পাড়ায় মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাকলাই সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সালমান মেহেদী অংকন।
এসময় সেনাবাহিনীর মানবিক সহায়তা ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন থানচি উপজেলার সেরকর বম পাড়া, সিংত্লাংপি পাড়া, থাংদয় বম পাড়া, প্রাতা বম পাড়া, রুমা উপজেলা বাসিন্দা বাকলাই বম পাড়া ও দুলিচাং ম্রো পাড়ার শতাধিক নারী-পুরুষ।
তারা সকলের দুইটি করে শীতবস্ত্র কম্বল গ্রহণ করার পরে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন। এ ছাড়া ও দুলিচাং ম্রো পাড়া ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের জন্য সাড়ে ৭ বান ঢেউটিন দুলিচাং পাড়ার কারবারি পারিং ম্রো সেনাবাহিনীর হতে গ্রহণ করা হয়।
সহায়তা বিতরণের সময় প্রধান অতিথি সালমান মেহেদী অংকন সাংবাদিকদের বলেন, ২০২২ সালে অক্টোবর মাসের কুকি চিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে কয়েকটি গ্রামে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘ ৯ মাস পর ২০২৩ সালে নভেম্বর মাসের সেনা সহায়তা স্বাভাবিক জীবনের ফিড়ে আসেন ওই সব পরিবার। এ অঞ্চলের আইনশৃঙ্খলার পরিস্থিতির এবং স্ব-হ অবস্থানের রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করছি।
সহায়তা পেয়ে বাকলাই বম পাড়া প্রধান রোয়ালরেম বম বলেন, আমরা এখন সেনাবাহিনীর নানান সহযোগিতা গত চার মাস যাবত সুরক্ষিত রয়েছি। ফের কুকি চিন বিভিন্ন কর্মকাণ্ড জাড়ানো হলে আমরা সজাগ হয়ে সেনাবাহিনীকে জানিয়ে দেবো।
এসময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আবদাল সাহেব, দুলিচান পাড়ার প্রধান পারিং ম্রো, সিংত্লাংপি পাড়ার কারবারি কোয়ারখার বম, বাকলাই পাড়ার প্রধান রোয়ালরেম বম, প্রাতা পাড়ার প্রধান রনি বম প্রমুখ উপস্থিত ছিলেন।

















