বাঘাইছড়িতে জামায়াতের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

fec-image
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জামায়াত ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যােগে শীতার্ত শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। 
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে জামায়াতের বাঘাইছড়ি উপজেলা অস্থায়ী কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাইয়ুম, পৌর সভাপতি কাজী মো. নেয়ামত উল্লাহ, উপজেলা প্রচার সম্পাদক সরদার মো. আব্দুর রহিম, মারিশ্যা ইউনিয়ন জামায়াত সেক্রেটারি মো. ওমর ফারুক সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ।
এসময় বাঘাইছড়ি পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক শীতার্ত অসহায় দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন