বাঘাইছড়ি বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ১৭ এর সমাপনী খেলার শুভ উদ্বোধনসহ বিজয়ী- বিজিতাদের মাঝে ব্যক্তিগত মেডেল সহ দলীয় ট্রফি বিতরণ করেছেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান অতিথি শিরীন আখতার।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথিরা ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, থানার তদন্ত ওসি দৌস মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীলিপ দাশ ও সাধারণ সম্পাদক গিয়াছ উদ্দিন মামূন, কাচালং সরকারি কলেজের অধ্যাপক মীর কামাল হোসেন ও ৮টি ইউনিয়নের চেয়ারম্যানগণসহ পৌর কাউন্সিলরগণ।

উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন হতে বাছাই পূর্বক উপজেলাস্থ ইউনিয়ন দল এবং বাঘাইছড়ি পৌরসভাস্থ ৯টি ওয়ার্ড হতে বাছাই পূর্বক এই দল গঠন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন