বাঘাইছড়িকে জেলায় রূপান্তরের দাবিতে মানববন্ধন

20151220-104919_e001

বাঘাইছড়ি (রাঙামাটি )প্রতিনিধি:

রাঙামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলাকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় অর্ন্তভুক্ত করা প্রস্তাবের প্রতিবাদে এবং বাংলাদেশের সর্ববৃহৎ বাঘাইছড়ি উপজেলাকে জেলায় উন্নীত করার দাবীতে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার সকাল ১০টায় বাঘাইছড়ি সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন মাঠে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড় ঋষি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় নেতৃবৃন্দ জমির হোসেন, শতসিদ্ধি চাকমা, মো: আফসার উদ্দীন, সুজিত চক্রবর্ত্তী, মো: নজরুল ইসলাম, প্রভাত কুমার চাকমা, বিশ্বজিৎ চাকমা, মো: আজিজুর রহমান, ভদ্রসেন চাকমা, দেব প্রসাদ দেওয়ান, দীলিপ কুমার দাশ, মো: নিজাম উদ্দীন বাবু প্রমুখ।

মো. গিয়াস উদ্দীন মামুন ও আশিকুর রহমান (মানিক) এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্তর্ভূক্ত নয়, জেলায় উন্নীত করতে হবে।

তার আরো বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক এর স্বারক নং-০৫.৪২.৪৬০০.০০৪.২০.০০১.১৫-৩০৪ তাং১৪সেপ্টম্বর/১৫ সূত্রের বরাতে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় প্রশাসন ১ অধি শাখার উপসচিব সুবিনয় ভট্রাচার্ষের স্বাক্ষরে, কেবল মাত্র সড়ক যোগাযোগ দূরত্বের একটি খোঁড়া অজুহাত দেখিয়ে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাকে প্রশাসনিকভাবে খাগড়াছড়ি জেলায় অন্তর্ভূক্ত করেন। এই প্রসঙ্গে চেয়ারম্যান রাঙামাটি জেলা পরিষদ ও জেলা প্রশাসন রাঙামাটি থেকে সুচিন্তিত মতামত চাওয়া হয়।

সমাবেশে এলাকার আপামর জনতা, রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সমাজের বিভিন্নস্তরের প্রতিনিধিবৃন্দ সম্মিলিতভাবে বাঘাইছড়ি উপজেলার অখণ্ড অনুভুতি ও আজম্মলালিত পাহাড়ী-বাঙালীর ঐতিহ্যবাহী সম্প্রীতির বন্ধনকে অক্ষুণ্ন রাখার স্বার্থে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা অথবা এর অংশ বিশেষ প্রশাসনিকভাবে খাগড়াছড়ি জেলার সাথে অন্তর্ভূক্তির ষড়যন্ত থেকে সরে দাঁড়ানোর আহবান জানানোসহ বাঘাইছড়ি উপজেলাকে দীঘিনালা ও লংগদু উপজেলার সাথে সম্পৃক্ত করে জেলায় উন্নীতকরণের জোর দাবী জানান।

আয়োজিত সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা কর্তৃক স্বারকলিপি পাঠ করা হয় এবং প্রতিবাদ সভা ও মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বারকলিপি পেশ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন