বাঘাইছড়িতে বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে উপজেলা পরিষদের মতবিনিময়


রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, মারিশ্যা জোন বিজিবি ও বাঘাইছড়ি থানা পুলিশের প্রতিনিধিসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময়ের পাশাপাশি উপজেলার মাসিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।

















