Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

সাজেক প্রতিনিধি:

দীর্ঘ  ৮বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের এক বছর মেয়াদের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর)  বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগ আয়োজিত বার্ষিক সম্মেলন শেষে ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার যৌথ স্বাক্ষরে এ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা কমিটিতে রয়েছে সভাপতি মো. এমরান হোসেন,  সহ-সভাপতি মো. আব্দুর রহমান, কামরুজ্জামান পারভেজ, নয়ন দাশ, আব্দুল খালেখ, মো. ইয়াছিন। সাধারণ সম্পাদক ইসতিয়াক আহম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাছের, সানিদেব, শুভ্রদেব চাকমা, বিপ্লব চাকমা। সাংগঠনিক সম্পাদক রয়েছেন ইলেন চাকমা, সরেন দে।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ওই উপজেলায় এক বছর মেয়াদের ছাত্রলীগ কমিটি ঘোষণার কথা নিশ্চিত করেছেন।

বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, বাঘাইছড়ি পৌরসভা মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি উপজেলা অওয়ামী লীগের সাধারণ-সম্পাদক আলী হোসেন, বাঘাইছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সভাপতি শাহরিয়ার হোসেনসহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন