শাবক মাটিচাপা দেয়া হয়

বাচ্চা প্রসবের সময় মা-হাতির মৃত্যু

fec-image

রাঙামাটির রাজস্থলী উপজেলায় প্রসবের সময় একটি মা হাতিসহ শাবক মারা গেছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, হাতিটি শাবক প্রসবের সময় যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেছে। এমনকি শাবকটি পুরোপুরি ভূমিষ্ঠ করতে পারেনি মা হাতিটি। শাবকটি অর্ধেকটা পেটে থাকা অবস্থায় মা হাতি মারা যায়। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে জেলার রাজস্থলী উপজেলার দুই নম্বর গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়া এলাকার একটি বাগানে এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১১ মার্চ) বেলা তিনটার দিকে ময়নাতদন্ত শেষে মা হাতি ও শাবকটিকে মাটিচাপা দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকার গহীন বনের হাজীপাড়া, তংবসিপাড়া, নোয়াপাড়া সর্বশেষ কাইথাকপাড়া এলাকায় এক দল বন্য হাতি আসে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে কাইথাকপাড়া এলাকায় প্রসবকালে একটি শাবকসহ মা হাতিটি মারা গেছে।
রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন, মা হাতিটি প্রসবকালে যন্ত্রণায় কাতর হয়ে অসুস্থ হয়। পরে শাবকসহ হাতিটি মারা গেছে। কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত শেষে হাতি ও শাবকটি মাটিচাপা দেওয়া হয়।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মা হাতিটি প্রসবকালে শাবকটি দেহের অর্ধেক অংশে আটকে যায়। এ সময় মা হাতি ও শাবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর বয়স ২০ বছরের বেশি হতে পারে। মৃত হাতিটির ওজন প্রায় তিন টন ও দৈর্ঘ্য ১০/১২ ফুট। এ ব্যাপারে রাজস্থলী থানায় বন বিভাগের উদ্যোগে সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন