Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে অস্ত্রসহ পাহাড়ী সন্ত্রাসী গ্রেফতার

আটক

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ উহ্লা থোয়াই মারমা (২২) নামে যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের বালাঘাটা বাজার থেকে অস্ত্রসহ পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার ইনচার্জ মঞ্জুরুল আলমের নেতৃত্বে বালাঘাটা বাজারের কে এস প্রু মার্কেটে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ১টি এলজি রাইফেলসহ ঘটনাস্থল থেকে পাহাড়ী যুবক উহ্লা থোয়াই মারমাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবক সদর উপজেলার কুহালং ইউনিয়নের বটতলী পাড়ার বাসিন্দার সাচিং মারমার পুত্র। গ্রেতারকৃত যুবক পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস সদস্য বলে খবর পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ পাহাড়ী যুবক উহ্লা থোয়াই মারমাকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্রটি বিক্রির জন্য বালাঘাটা বাজারে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন