Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

Bandarban pic-23.9

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদ উল আযাহা উপলক্ষে বান্দরবান পৌর এলাকার দুস্থ ও অসহায় দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে এ চাল বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পৌরসভা সূত্রে জানা যায়, পবিত্র ঈদ উল আযাহা উপলক্ষে বান্দরবান পৌর এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন । এসময় জেলা প্রশাসক মো. মিজানুর হক চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র মো. জাবেদ রেজাসহ স্থানীয় ব্যক্তিবর্গসহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে আরো জানা যায়, বান্দরবান পৌর এলাকার ৯টি ওয়ার্ডে জন প্রতি ১০ কেজি করে মোট ৪৬ মেঃ টন চাল ভিজিএফের আওতায় ৪ হাজার ৬শ ২১জনকে বিতরন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন